2.
Aye!
Womb is empty
So too breast
Bring me bodies
Who take rest
Under the rubbles
Within the pebbles
I will love them
I will adore
I will cover them
With souls' chador.
Umme Salma, 19/10/2023
2.
Aye!
Womb is empty
So too breast
Bring me bodies
Who take rest
Under the rubbles
Within the pebbles
I will love them
I will adore
I will cover them
With souls' chador.
Umme Salma, 19/10/2023
1.
My heart is the Al Baptist hospital
Today...yesterday...everyday
All shards all rubbles all blood
The salsabil can
only cure and restore it
Not you. You bloody fake humanitarian world!
Umme Salma 19/10/2023
4.
কারে তুমি খোঁজ? এই এখানে দাঁড়িয়ে ছিল আমার মানিক মেজো এই এখানেই হাতটি তাহার আমার হাতের মাঝে আটকে ছিল চাইনি আমি বোমা যখন বাজে হারিয়ে যাক আমার মানিক পাথরকুচির ভাঁজে।
3 Nov 2023
Dear Professor,
Today is twenty third of October.
How are you sharing the time? the time of the most brutal violence in history? Your classes used to bleed to the core. The passion that you poured in colonial history/herstory ouched our lips, welled our eyes and leaned our head to hands. Long after the class, Culture and Imperialism vibrated through our souls.
How are you, Prof?
The sun rises today as it does. Its warm ray falls on the tomato leaves. The baby spinach looks yellowish green. The puny Mexican chilies blush brightly. In an unadulterated light.
What is this unadulterated thingi, Prof?
You used to say you can be an authentic researcher when you will not savour tasty colonial cookies, fried crispy with lies. Yes, you can be a true researcher when you can stand under the sunlight and see your hands clearly and shout, this is my hand, this is my mouth, these are my eyes…
Truth never contaminates in crisis!
Can you please help me to unlearn all these when a vengeance lashes out on “an open-air prison,” when a God-like “wrath” (not anger as in Look Back in Anger, but Homeric one in Iliad) reinforces caricatured justice, hey, not for an eye for an eye, but seventy five years of ongoing mass murder (statistics on going, sir!), when the binary of good/evil and angel/Satan are melted from the colonial freezer and “human animals” are slaughtered in a chilling darkness…
How can I unheard all these, Sir?
Can I deter me from lining up East Bengalis, Rohingyas, Palestinians, and Aborigines in the same row and listen to their stories of stolen lands? Can I seal my ears like Odysseus not to listen to Siren’s dangerously sweet songs? Can I cure my postcolonial sickness, dry clean Eagan’s “weevils” that suffers us with the sufferers?
Remembering to sing reconciliation long after
We acknowledge the traditional custodians of the land, past, present and emerging…A reverence clicked through the room, a silence shrouded you and me, roaring in the cool ac’d hollow like a wounded lion.
I can’t catch the hollow, I can’t fill it up
I only feel, land is the mythic Hasnahenah, attracting the snakes to bite the “not quite” to death. I only feel, not showing a bedouin‘s shifting, a musafir‘s transient temporality, land invites “cleansing” through “collateral damage.”
Let’s flee the land and float on the Moon!
My poems, Umme Salma, 1/11/2023
শাসট্রা ডিও (Shatra Deo)
অনুবাদ: উম্মে সালমা (Umme Salma)
যদিও তুমি দরজায় দাঁড়িয়ে আছো
তোমাকে উপেক্ষা করে সে তোমার জিনিসপত্র বাঁধছে,
গত এক সপ্তাহ তোমাদের কোন কথা নেই
এজন্য না যে তোমরা চেষ্টা করছো না, অন্তত তুমি।
সে একটু ও ভাবছেনা যখন তোমার বই, কাপড়, ছবিগুলো অনায়াসে সরিয়ে নিচ্ছে। কোন কিছুই তার মুছে দেয়ার চেষ্টা হতে বাদ পড়ছে না। যখনি নিখুঁত ভাবে সব জড়ো হচ্ছে একজায়গায়, সে সবকিছু ঢুকাচ্ছে দুটো কার্ডবোর্ড বক্সে
–‘দান’ এবং ‘আবর্জনা’–হ্যা তাই।
তোমার সারাজীবন মানে শুধুই দুটো বাক্স?
তাকে ছুঁতে তুমি হাত বাড়িয়ে দিলে আর সে প্রচন্ডভাবে ঝাঁকুনি দিয়ে উঠলো যেন তার গায়ে আগুন ধরেছে।
তুমি রাখলে তোমার আঙুল কব্জিতে মেপে দেখতে তোমার পালস এর কি অবস্থা।
সে কাঁপছে সূর্য ডোবার অনেক পর পর্যন্ত। হাঁটছে। খুঁজছে, খুঁজছে, খুঁজছে। তুমি দেখছ ওপাশ হতে। তোমার হাত তোমার বুকের উপর, অনুভব করছো প্রতিটি পদক্ষেপ যেন এক একটা কাটাকাটা ছন্দ, বাজছে তোমার ছাটনার ভেতর।
সে কি এক অশান্তির ঘুম ঘুমুচ্ছে, শরীর থেকে সন্ধ্যা আর গ্রীষ্মের মত উত্তাপ ছড়িয়ে দিয়ে, এবং গাছের শাখা যেমন সূর্যের দিকে ধায় ঠিক তেমনি করে তুমিও তার দিকে ধাবিত হচ্ছ।
তুমি তার কাছে গেলে এবং তার চুল এলোমেলো করে দিলে। সে ঘুমের মাঝে ওপাশ ফিরলো। আধো আলোতে তার কালো ছায়ান্বিত চোখ, তার মুখের কাটা দাগ কি বীভৎস! সে কি এক শরীর যেখানে হাড়, তরুণাস্থি, কন্ডরা আর কন্ঠাস্থি যেন যুদ্ধ করছে কি করে চামড়ায় দাগ ফেলা যায়। অথচ চামড়াটা তা হতে দিচ্ছে না।
আমাকে বল তুমি কি স্বপ্ন দেখছো আমরা একসাথে বুড়ো হচ্ছি, তুমি ফিসফিস করে কথা বল।
সে নড়ে ওঠে, হাসে, আর তুমি ভাবো সব তোমার জন্য।
সত্যি বলতে কি তুমি স্বার্থপর; তুমি হতে চাও একমাত্র ‘সে’ যাকে তার প্রয়োজন সারাজীবন ধরে।
তোমার মা বিষন্নতায় মারা গেছে
তোমার বাবা মারা গেছে ভালোবাসায়।
তুমি যা চাও তা তার চেয়েও সম্ভবত বাজে।
তুমি গুনতে থাকো তার মেরুদন্ডের জোড়া।
তার চোখের পাপড়ি নড়ে ওঠে আর বুক থেকে নেমে আসে দীর্ঘশ্বাস, এত উষ্ণ যে এক লহমার জন্য তোমার মনে হয় কোথাও কোন শীত নেই। তুমি চাও তাকে ভেঙে খুলতে, হাতে নিতে তার হৃদপিন্ড, এবং আঙুল ডুবাতে তার ফুসফুসের পাতলা ঝিল্লিতে।
তুমি চাও তার চামড়া শরীর হতে ছাড়িয়ে নিতে এবং তার বুকের খাঁচায় দলা পাকিয়ে শুয়ে থাকতে।
তুমি জানতে চাও তার ভেতর কি আছে।
রোগের লক্ষণ খুঁজে পেতে, এমন রোগ এমন সমস্যা যা তাকে প্রলুব্ধ করেছিল তোমাকে ভালোবাসতে।
তুমি চাও এভাবে আবার তুমি উষ্ণ হয়ে ওঠো।
তুমি ভেবেছিলে এখনো অনেক সময় আছে।
চলে যাও,
সে বলে। তুমি চলেই গেছো । আমাকেও যেতে দাও।
সে একটি বাক্সে লাথি মারে এবং দুহাতে মুখ ঢাকে, তার নিশ্বাস এবড়ো থেবড়ো হয়ে যায়।
তুমি কল্পনা ও করতে পারোনা কি ভীষণভাবে তুমি
এটা মিস কর–তোমার বুকের ভেতর ফাঁপা বাতাস,
তার নিশ্বাস নেয়া বুকে আটকে যাওয়া তোমার পৃথিবী
একটি খালি ঘরে একটি মাত্র হার্টবিট, এবং সেই তুমি–
যে সবকিছু দিতে চাও আবার শুরু করার জন্য।
১৫/১০/২০২২.
(শাসট্রা ডিও ফিজিতে জন্মানো এবং মেলবোর্নে বেড়ে ওঠা ব্রিজবেনের এক কবি ।কবিতাটি তার The Agonist বই হতে নেয়া যেটা ২০১৮ ALS Gold Medal পায়। )
কিন্তু আমার খাতাটা হাল এইতো এই যে গতকাল কিনে নিয়েছি তুলে নিতে যত দেনা পানার হালচাল। সতের বছর আগে সতের-টি বছর আগে কোন এক চাঁদ জাগে মনটি যখন আকাশ ছিল আমাদের অনুরাগে। সেদিন কেমন ছিল? মনে আছে? সে সকাল? একটি খাতা হাল তুমি খুলেছিলে মায়াময় হেসে এলিয়ে স্বপ্ন জাল? সেই খাতাটি ই দেখ কেমন নতুন ঝকঝকে দেখে মনে হয় এইতো কিনেছি কাল ই কিনেছি মোড়ের দোকান থেকে। দেখ দেখ, মলাটটা কত দারুণ অথচ পৃষ্ঠাসমূহ ? ভরা রাগ অভিমান কষ্ট হিসেবে কত কত কাটা ছেঁড়া তবু অনেক পাতাই খালি। সাদাটে আলি জালি। হিসেবের স্রোতে জমা হবে বলে আরো আরো চোরাবালি? এই ভয়ে এই ভয়ে নতুন বছরে নতুন পাতায় ভালোবাসি রয়ে সয়ে ? ১৫/৪/২০২২ বৈশাখে লেখা।
Everything is temporary From loveliness to love The blood flow that reddenes you The ant bites in the finger tips The rapid race of the heart beat Will eventually cool down Like an iced amber. You once thought The feeling of being stuck will never end Like a blocked and pained vein You will suffer and suffer No doctor will create a by-pass through the extended family, monotonous homes and used furniture. Now where are you? Whenever he thinks of you He needs to think of an area with no network Whenever I ask about you he has to look beyond the immediate To an arid plane of plants and animals. This transpose This distance Among us The aircraft The mobile The media Cannot bridge. Still, a light hope flickers inside Our return and turn to each other Can only put you face to face. A heart upon a heart A forehead leaned onto a forehead. Then you must ask him about mutability He will tell you nothing is stuck in one place I will nod None can step twice into the same river You would learned, Heraclitus said, If you could google. Umme Salma 9 July 2022. Brisbane
When you ask me to remember our olden days
I often visit an afternoon
You returned from work
And a red chilli burst open
The fridge door was slammed
The TV was turned on loudly
Children's bags were rummaged for leftover tiffin
I smelled the spicy air
My mouth burned
My body shrank like
A piece of fish in the hot gravy.
I knew I was a super hot pepper
But frozen and pale
staying in the cold for a long time;
in coldness of care
A mutual loss consumed us
From the core.
11 August 2022.
যে কথাটা বুকের মাঝে গুমরে মরে যে কথাটি বলতে গিয়ে বলি না আর তারি চাপে রাত দিনটা আছড়ে পড়ে। প্রভু আমার আমায় তুমি শান্ত কর শীতল কর আগুন জ্বলা মন বাগিচা প্রভু আমার আমায় তুমি মুক্ত কর সরিয়ে দাও কষ্ট ব্যাথার বিশ্রী বিছা । এই শহরে আমার ভীষণ একলা লাগে ছুটছে সবাই ঘুরছে ফিরছে কেমন যেন কথায় কথায় দূরত্ব আর ভাঙন জাগে। প্রভু আমার আমার মনটা বাগান কর সুগন্ধিটা একটু হলেও ছড়ায় যেন প্রভু আমার আমার হাতটা লতা কর ভালোবাসায় একটু হলেও জড়ায় যেন যে যার মতো এই শহরে আমরা সবাই যখন চাই এক সাথে রই একসাথে হই তবুও যেন কেমন ফারাক, কি যেন নাই সেই নাই এর খোঁজে চলতে থাকা এই যে আমি প্রভু আমার সেই আমিকে মানুষ কর নিজস্ব কে উতরে যাওয়া মিষ্টি মানুষ প্রভু আমার সেই আমি কে বিশাল কর সরিয়ে দিয়ে ভেতর ফাঁপা সব জৌলুস। আমায় তুমি শান্ত কর শান্ত কর শান্ত কর আমার সময় শান্তি কর শান্তি কর শান্তি কর। ব্রিজবেন ২২/০৮/২০২২
জানালার পাশে বসে প্রায় প্রতিদিন কি যে দেখি ভাবি শুধু এত অমলিন কেন ঐ গাছটি: যে হলুদিয়া হয় শীতকাল এসে গেলে দুটি পাখি হেসে গেলে এমন প্রনয়? বারান্দায় বসে থাকি কখনো সখনো কি যে দেখি ভাবি শুধু মিষ্টি মাখানো কেন ঐ গাছগুলো? পাতাময় হয় শীতকাল এসে গেলে সব পাতা ঝেড়ে ফেলে জারুলে জড়ায়? ওরকম গাছ যদি আমি হয়ে উঠি পারবো কি নিতে, আহ, এই প্রস্তুতি? জীবনের শীত হবে কাজের সময় যা যাবার চলে যাবে যা না হবার না হবে আমি রব হাসি খুশি দুচোখের কোলে নেই সুখ অপচয়? আমি জানি, জানি জীবনের শীত মানুষ সইতে পারে না কষ্টের হিম-পাথর বইতে পারে না বসন্ত প্রিয় তার রোদেলা বিকেল তবু আমি চাই দুখের গভীর হিমে জীবনের শীতে বিপরীত পথে হেঁটে বহুদূর যেতে হয়ে উঠি সেই গাছ, সেই সব ফুল যারা ছাড়ে হিম দিনে মুক্তি মুকুল। ৫/০৯/২০২২