Salma's Poems

ভাল্লাগে না

ভাল্লগেনা বললো সকাল
ভাল্লাগে না বললো দিন
ভাল্লাগে না বুঝিয়ে দিলো
বুকের ভেতর চিন চিন

ভাল্লাগে না বললো বিকাল
বললো এসে লেকের হাঁস
ভাল্লাগে না বাজিয়ে গেল
শূন্য বালিশ আরেক পাশ

ভাল্লাগে না বললো জুলাই
বললো এসে বেগুনি দিন
ভাল্লাগে না তুনিয়ে তুলে
ভিডিও কলে মিন মিন

কি যে আপদ হলো
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এমন করেই গেলো

কি যে বিপদ হলো
দোয়া করার সময়গুলো কেঁদে কেঁদে ই গেলো

দুঃখ ঘেরা পৃথিবীকে বেসে ভালো নিরন্তর

ভেসে আছি ডুবে আছি তুমি আমি প্রানান্তর

এই ভেবেও

ভাল্লাগে না, ধ্যাত!

===×===

উম্মে সালমা, ৫/১০/২০২৫, টুঅং

Salma's Poems

আমার সাথে কথা বলো না

দুপুর
ভালোই বাজে চামচ
বাটি ফ্রাইপেন ছুরিময় সুর
কিছু তরকারী
একা একা কাটি
একাই নিজের মনের পথে টুপটাপ হাঁটি

বিকাল
বিশ্রাম নিতে যাই
খুলে বিবর্ণ সোয়েটার রঙহীন শাল
কর্কশ কম্বল
একা একা পরি
একাই নিজের হৃদস্পন্দনে ব্যথা সহ্য করি

রাত
গড়িয়ে পড়ে ধীরে
চা পাতা দুধ চিনি তবুও বিস্বাদ
নেই ক্ষুধা
একা একা খাই
একাই নিজের হিসেব নিজেকে বোঝাই।

এমন তো কথা ছিলো না
এমন তো কথা ছিলো না

প্লীজ রোদ প্লীজ মেঘ প্লীজ গ্রীষ্ম
শীত বর্ষা বসন্ত সব সব মৌসুম

আমার সাথে কথা বলো না
আমার সাথে কথা বলো না।

===×===

উম্মে সালমা, ৩/১০/২০২৫, টুঅং।

Salma's Poems

Zebra Crossing

Stop 
Wait a sec
Let the red light flash
The lines of cars pause
And the zebra crossing trudge

Stop...hang on...for a sec

What ghosts are chasing you that
You run and turn so madly pushing
Safety and security down your to-do list!

What hooligans are running after you that
You slid and slide so unwittingly erasing
Reasoning and seasoning from your manual!

No citizen of the soul can live in a rush
No citizen of the heart can love in a hurry

They need to delay for the body to bleed hormones
They need to defer for the heart to tweet
The pining gorgones warm greetings

Otherwise

How will you hear
my sweetest nothings?
How will you know that
The fire that blows me is your making?
Your painting of an abstract art

That can be damaged by an unrequited fury
unsauced steps tasteless touch...

Umme Salma, Toowong, 20/09/2025

Salma's Poems

On the Other Side of the Mobile

A whole day of travel
And you go to the other side of the mobile
I touch the second pillow
Nada starts to break my branches.

People gossip about space
People discuss about place
How space and place shred the travellers, the migrants, the exiles

But isn’t it time that cuts and hurts as like as the place?

Which pain is thicker than the one
That gives you the feeling of being unloved when craving?
Which anguish is creamier than the one
that gives you the feeling of remaining untouched when yearning?

The sun creamily rises to my world
The sleepy Jacaranda sheds their dreamy lethargy
Two possums stream over the electric rods

I design my breakfast plate
Two square bread, an oval egg, a green avocado, a triangular cheese
And finally a clear-cup coloured tea

You are absent
You are unreachable

Night seeps into your world at that time
The moon is teary-shiny over the streets
Sad-faced owls roam the sleepy woods
A mosquito net embraces your bed
A deep breath puffs your body up and down up and down

You are absent
You are untouchable

My hair cries Nada
My fingers tremble shunnota
My eyes shine emptiness

I pack my lunch
I push my laptop inside the pouch
I lock the door

Walking to the bus station

Awaiting the sun (and you)
to rise in my life.
Awaiting the mobile (and you)
to ring in my love.

……×……

Umme Salma, Toowong, 27 August 2025.

Salma's Poems

তোমাকে স্বপ্ন ভেবে আমি ঘুমিয়ে ছিলাম

তুমি ছিলে মন
আমার জীবন
তোমারি রোদে বাঁচে আমারি পাতা
যেমন সবুজ হয়ে থাকে উদ্ভিদ-সালোকসংশ্লেষণ

আমি এই এই আমি
হাঁটতাম চলতাম কত কাজ করতাম
ভাবতাম আমার জীবন আমার সংসার
আমার ভালোবাসা আমার সকল রঙ
সবচেয়ে দামি

তোমার কাছে
তাই

চারপাশ ভুলে
নিবেদিতা চুলে
দু’চোখ আরামে মুদেছিলাম
স্বপ্নের মতো
আলোতে আনত
আমাদের রাতে ঘুমিয়ে ছিলাম

অথচ

তুমি দিশেহারা মন
আবাধ্য নয়ন
মেলে দিয়ে ছুতে গেলে
আরেক গগণ

দুর বলেই কি আরেক গগন এতো সুন্দর!
মার্চের গোলাপী আকাশের মতন?
ফরসা বলেই কি কাশ ফুলের শরীর
এত বেশী ভালোলাগে এতটা নিবিড়

কি জানি!
জানিনাতো?

শুধু জানি
পুরুষের মন
নড়বড়ে ভীষণ
প্রেমময় স্ত্রী কিডনী কিংবা জীবন
যাই দিয়ে যাক
মুল্য তার নেই নেই নেই কানা কড়ি পন।

নারীর মূল্য আসলে কি
বুঝতে শরৎ বললেন,
যারে সমাজ পুজা করে
আহা!
তার জন্য সহমরণ !

কি পরিহাস! কি পরিহাস!
জাতি সংস্কৃতি নির্বিশেষে
নারীর প্রতি অবিচারের এ কেমন প্রকাশ?
এই পথে নয় ঐ পথে
এক না এক উপায়ে
নারীর, স্ত্রীর কিংবা সতীর জীবন
হয়ে উঠবে ভঙ্গুর দুঃখের নিঃশ্বাস ?

কেন?কেন? কেন?

শুধু
তুমি হবে মন
পুরোটা জীবন
শুধু
এই ইচ্ছায়
শুধু
এই ব্যবস্থায়
নারী কি প্রতারিত হবে?
বেহেস্তে জন্ম নেয়া
প্রাগৈতিহাসিক
এই লিঙ্গের জীবন
শোক রক্তে ভেসে যাবে?

বার বার বার বার বার বার

কত কত বার?

উম্মে সালমা, ৫/০৭/২০২৫, টুওং
[ স্বামীকে কিডনি দান করা বাংলাদেশী স্ত্রীর নির্যাতিত এবং প্রতারিত হবার কষ্ট দেখে আমার এই poetic reflection]

Salma's Poems

After Smashing

You’ve smashed my love
My loving fold
Panic attacks I suffer now
Non-seasonal cold
You’ve shattered my heart
golden olden days
The Sun set long, long ago
Birds tweet no lays
My heart is now a broken mirror
shards and pieces
I only long for healing, dealing
In Rosy kisses In God’s blisses

I want to rise again like a sphinx
I want to rise
Even when love shatters open’d the ties
I want to feel again like a human being
I want to feel
I want to shout alone, alone I to sing.

Umme Salma, 10/03/2025

Salma's Poems

আমি কাঁদলে তোমার গানের কোন কলি থেমে যায়


আমি কাঁদলে
তোমার গানের কোন কলি থেমে যায়
আমি কাঁদলে
তোমার লেখার কোন বুলি ঘেমে যায়
আমি কাঁদলে
তোমার বুকের কোন পালে লাগে ব্যথা
আমি কাঁদলে
তোমার চোখের কোন কোণে জললতা?

নাকি কান্না আমার ক্ষুদ্র পিপিলীকা
চুপচাপ শুধু হাঁটে
নাকি কান্না আমার কালো মৌমাছি
ভাষার বিভ্রাটে

জানিনা আমি জানি না
সংসারের এসব হিসেব নিকাশ
সংসারের এসব বিশ্রী বিন্যাস
মানি না মানি না।

স্বৈরাচারী দলীয় ভালোবাসা না না না।

উম্মে সালমা, ১০/৪/২০২৫, টুঅং

Salma's Poems

শব্দগুলো হারিয়ে গেছে

শব্দগুলো হারিয়ে গেছে
কষ্ট নামক মেলায়
রঙিন ফিতে মিষ্টি ঝুটি
নাগরদোলা খেলায়

তোমরা তারে দেখলে কোথাও
নিয়ে এসো বাড়ি
আমার দুয়ার দখিন খোলা
সুখের সাথে আড়ি।

শব্দ সাথী
শব্দ সাথী
কোথায় আছো তুমি
জোনাক বাতি
জোনাক বাতি
জ্বালছে বনভূমি।

কষ্ট নামক মেলায় যদি
এমন হয়ে যায়
শব্দ কেন পড়লো ভেসে
দুখু কবির পায়?

উম্মে সালমা, ১৬/০৪/২০২৫

Salma's Poems

হে আল্লাহ্‌ মন ভালো নেই

মন ভালো নেই
শরীরো
ওদের কি আর দোষ দেবো
ভেতরে জমে থাকা অজস্র দুঃখ
কটকটির মতো শক্ত হয়ে উঠেছে
ভালোবাসার কোন উত্তাপ তাকে গলাতে পারেনি।

মন ভালো নেই
ঈদ এসেছে
মন ভালো নেই
সবাই ঘর গুছাচ্ছে
মন ভালো নেই
সবাই বেড়াতে যাচ্ছে
মন ভালো নেই
সবাই ছুটি কাটাচ্ছে
রক্ত কমে যাচ্ছে
হিমোগ্লোবিন আর অক্সিজেন নিয়ে ঘুরতে পারছে না শরীরে
মাথা ঘুরছে চারপাশ ঝিম ঝিম ঝিম
যেন চবির শাটল ট্রেন আমার পাশ দিয়ে চলে গেল

আমাকে পরিত্রাণ দাও হে আল্লাহ্‌
আমার মন ভালো করে দাও
আমার চোখের ভেতর অপার্থিব আলো জ্বেলে মন খারাপের নর্দমায় বৃষ্টি ঢেলে দাও
এক মুষুলধারের বৃষ্টি সবকিছু ধুয়ে মুছে সাফ করে দিক!
নিদারুণ রহমতের বৃষ্টি।

উম্মে সালমা
৬/৬/২০২৫

Salma's Poems

ভুলে গিয়ে ভালো থাকা

তোমার জন্য আমার ফটো এ্যলবাম
আলমারির এক তাকে
এবং
ফেসবুকের এক কোণে
আপলোড করে রেখেছি
যদি কখনো সময় হয় একটু ঘুরে এসো
আমার শেলফ
আমার ওয়াল
দেখে এসো
তুমি যে বার বার বলো,
“না, মনে নেই”
“সব ভুলে গেছি”
“আমার এত কিছু মনে থাকেনা”
সেটা আমার হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ করে
কতটুকু কান্না বিলাসী ভোমরার মতো উড়ে বেড়ায় চোখের অরণ্যে।

মানুষের জীবনে বর্তমান টা আর কতটুকু ই বা স্থায়ী!
সকালের স্বাদ কি তরতরিয়ে
দুপুরের তিক্ততা
বিকেলের ব্যস্ততা
আর রাত্তির মৌনতায় ডুবে যায় না?
একমুঠো নীলাকাশ কি এক লহমায়
একটি রংধনু হয়ে ওঠে না?
একটি সুশান্ত সাগর মূহুর্তেই কি অশান্ত হয়ে সব তছনছ করে দেয় না?

তাহলে?
তাহলে যা নিয়ে আমরা বাঁচি
তা কি বর্তমান?
নাকি তার নাম অতীত
প্রতিমুহূর্তে যার জন্ম প্রতি মূহুর্তে যার জমা জমায়েত স্মৃতি নামক এক দুঃসহ এ্যলবামে

স্মৃতি: কোথায় থাকে এই এলবাম?
কালবে? না মস্তিষ্কে?
আবেগে না যুক্তিতে?

স্মৃতি: কোথায় থাকে এই স্টোরেজ?
মনে না মননে
দৃষ্টিতে না দর্শনে?

আমি বুঝতে পারি না
আর এই না বুঝতে বুঝতে আর্তনাদ করি
তোমার ভুলে যাওয়ার মতো করে
আমি ভুলতে পারিনা কেন?
কেন আমার অশরীরের কোন খাঁজে ছোট ছোট ফাইল হয়ে জমে ওঠে
দিনযাপনের দিনগুলি

কেন আমি গেয়ে উঠি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
কিংবা
জীবনের সোনাঝরা দিন গুলো হায় শীতের পাতার মতো ঝরে যায়
কেন আমি মোবাইলে ফেসবুকে অবিরত খুলতে থাকি স্মৃতির খাতা?

আর এইভাবে কি শিখা যায়?
কিভাবে ভুলে গিয়ে ভালো থাকা যায়
কিভাবে ভুলে গেলে জীবন স্বাভাবিক লাগে
কিভাবে মানুষ বরফের মতো বর্তমানে
হেসে খেলে বেঁচে থাকে!

উম্মে সালমা, ১১/০৬/২০২৫, টুঅং