আমি আজ আত্মভোলা তোমাকে ভুলে
আমার গোলাপে নেই আর কোন রঙ
আমি আজ পথহারা তোমাকে হারিয়ে
আমার ক্যাকটাস আর খুলেনা আড়ং।
ভুল শব্দটির এমন মানে হতে পারে কখনো বুঝিনি
আমার সত্তায় জড়িয়ে এনে দিয়ে পারে আত্নার জরা
কখনো ভাবিনি হারিয়ে যাবে যে পথ বড় বেশী চিনি
আমার সত্ততায় এসে যাবে দুনিয়াবী মোহময় খরা ।
আমি আজ তাই
বড্ড বেদনায় অসীম কান্নায়
লোপাট হয়ে যাই।
আমি আজ তাই
রঙহীন তরঙ্গে দৃষ্টি আড়ঙে
ধুসর হয়ে যাই।
ঊম্মে সালমা, ২০১৬, টুওং
