১.
যখন খুব দুখী থাকি
ভুলেই যাই আমি
তোমার স্মরণ আমার জন্য
সব'চে বেশী দামি।
২.
যখন দেখি রোদ উঠেছে
পেরিয়ে কঠিন রাত
বুঝতে পারি তোমার রহম
প্রেমের বৃষ্টিপাত ।
৩.
যখন খুব সুখী থাকি
কেমনে ভুলে যাই?
তোমার স্মরণ করে দিলো
দুঃখগুলো ছাই।
৪.
নীলের উঠোন নীল হয়েছে
অনেক রঙের মেঘে
দৃষ্টি আমার ফিরে আসে
ভীষণ ভালো লেগে।
৫.
পথ হারিয়ে পথের পরে বসে
যখন কাঁদে মন
তোমার জিকির ছায়া হয়ে
নামে অনুক্ষণ।
সাদা পায়রা উড়ে
আমার দু'চোখ জুড়ে।
টুওং,ব্রিসবেন

Nicely put Dr Salma. Didn’t know that you wrote so well. Please note that I read another pierce of yours! Words were very neatly crafted creating some sort of melody within.
Keep it up.
LikeLiked by 1 person
Thanks a lot for your complement and your time in reading my words.
LikeLike