Poems

একেক দিন মনে হয়

একটি শান্ত সকাল। 
ইলশে গুঁড়ি বৃষ্টি।
মৃদু মন্দ হাওয়া।
পাখির কিচিরমিচির।
কুকুরের ডাক।
একজন প্রিয়জন।
মায়াবী সন্তান।
একটি পরিবার।
পাশাপাশি বসে থাকা।

কমলা ফুল।
ফুটছে ঝরছে ।
নদীর তিরতির জল।
ঘাটে নৌকা।
কার্পেট-সবুজ ঘাস।
একজন তুমি।
একজটলা তোমরা।
একসাথে আনারবিচি।

একেক দিন মনে হয় এটাই জীবন।
একেক দিন মনে হয় এটাই নিয়ামত।
একেক দিন মনে হয় এভাবেই মৃত্যু আসুক
দরজা খুলে আঙুলে আঙুল দিয়ে
দূত মিষ্টি করে বলুক, চল, ঢের হয়েছে।

এরপর
এরকম কার্পেট সবুজ ঘাসের নীচে
আমি
ঘুমিয়ে থাকি অনন্তকাল।
কষ্ট নেই ব্যথা নেই চিন্তা নেই।
হারাবার ভয় নেই।
একটি দরজা।
হু হু শীতাতপ বাতাস।
কোমল বিছানা।
নূর হয়ে ওঠা সূরার সঙ্গ।
প্রভুর আপ্যায়ন।

একেক দিন মনে হয় এটাই জীবন
একেক দিন মনে হয় এটাই নিয়ামত
একেক দিন মনে হয় এভাবেই নবজীবন শুরু হোক
কাউসারের গ্লাস হাতে নিয়ে
দূত ভালোবেসে বলুক, এসো, ঢের হয়েছে।

এরপর
বাতাসে আনন্দ ।
তলদেশে ঝরণাধারা।
সুসজ্জিত ঘর।
প্রভুর দিদার।
একজন তুমি।
একজটলা তোমরা।
একেক দিন পৃথিবীর প্রিয় ভালোবাসাদের সাথে খুনসুটি।

উম্মে সালমা
২০/১১/২০২৪
সিজদায় মোনাজাতে, Poems

যুদ্ধ শেষ হলে সবাই বাড়ি ফিরতে পারে না


যুদ্ধ শেষ হলে সবাই বাড়ি ফিরতে পারে না
যুদ্ধ শেষ হলে একটা লাগেজ গুছিয়ে একদিন সকালে বলা যায় না, আমি আসছি।
যাপন করে আসা জীবন প্লাষ্টিকের গ্লাসের মতো বিনে ফেলে দেয়া যায় না
অনলাইন খুঁজে খুঁজে সবচেয়ে সস্তা টিকিট কিনে
বিমানের ফ্লাইট ধরার জন্য
উবার কল করা যায় না
মেয়েকে বলা যায় না তুই থাক আমি যাচ্ছি
সঙ্গীকে বোঝানো যায় না দেশ আমায় ডাকছে
লাইভে হাসতে হাসতে বলা যায় না
ভ্রাতা ভগিণীগণ মহোদয় মহোদয়া
দেশের মাটিতে দেখা হচ্ছে খুব শিগগিরই

যুদ্ধ শেষ হলে সব যোদ্ধা ঘরে ফিরতে পারে না
সব যোদ্ধা  লজ্জা শরমের মাথা খেয়ে বলতে পারে না
যুদ্ধ করতে করতে ক্লান্ত আমি
বলতে পারে না টিউব ওয়েলের  ঠান্ডা এক কোট্টা পানি খাব দেশে গিয়ে
বলতে পারা যায় না
ভাইগণ বন্ধুগণ, আমি অধিকারের ফেরী ওয়ালা
আপনাদের কাছে বেচবো ন্যায়ের গান
দেশমাতৃকার উনুনে রাঁধা হবে যে এক ঢেগ ভাত আর ইলিশের দোপেঁয়াজা
সেটা আমরা ভায়ে ভায়ে বোনে বোনে ভাগ করে খাবো

যুদ্ধ যখন শুরু হলো
যখন স্বৈরাচার দুরারোগ্য ব্যাধির মতো
ছড়িয়ে পড়েছিল বডিপলিটিকে
মা বলেছিলো
দেখিস একদিন এই ব্যাধি সেরে যাবে
বাবারা গুম হতে ফিরে আসবে
ভাইয়েরা সল্টেড বিস্কুট হাতে নিয়ে কলিং বেল বাজাবে
স্বামীরা ঘরে ঢুকে ত্রস্ত বিতস্র হয়ে বলে উঠবে
এই বাজারের থলে দাও কতদিন বাজার করিনা
তুই ছুটতে ছুটতে ব্যাংকে যাবি হাত খালি
আমি জায়নামাজ বসে দোয়া করতে করতে বলতে থাকবো
ফাবিআইয়ি আ'লা ই রব্বি কুমা তুকাজ্জিবান...

মা, পাশের বাড়ির কমল কি বাড়ি ফিরতে পেরেছিল? যে যুদ্ধে যেতে যেতে সীমানা পেরিয়ে পরে ডিজিটাল অস্তিত্ব হয়ে গেল
মাথার উপর হুলিয়া নিয়ে প্রতিদিন হাজির হতো মুসাফিরের মতো
প্রতিদিন ভাইয়া সবাইকে চুপ করিয়ে দিতো তার কবিতাময় যুদ্ধ শুনবে বলে?

মাগো, জরিনাপুরের সুমন কি বাড়ি ফিরতে পেরেছিল? ঐ যে সে যে যুদ্ধে গেল বলে
সাদাপোশাকে একদল মানুষ তার বোনকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ রিমান্ড চেয়েছিল
তার ঘর তছনছ করে দিয়ে ছিলো

মা ও মা ঐ যে উওর পাড়ার উকিল ছেলেটা
মনে আছে ? সে কি বাড়ি ফিরতে পেরেছিল ?
যুদ্ধে নামবে বলে নিয়ত করাতেই
ওরা ওকে একদিন কোথায় যেন নিয়ে গিয়েছিল আর ওর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিলো
অন্ততপক্ষে আমাকে ওর লাশ দাও। আমি দাফন করি।

যুদ্ধ শেষ হলে সবাই বাড়ি ফিরতে পারে না
সিস্টেম চুরমার করে দিতে পারে না
আমলাতন্ত্র ধোয়া তুলসী পাতা হয় না
সংবিধানের চোখে চোখ রেখে বলা যায় না
তোর সাথে ছাড়াছাড়ি
কোকিল কে বলা যায় না কাকের ঘরে ডিম পাড়িস ক্যান
রাঘব বোয়ালদের বলা যায় না তোর হা এত বড় কেন
শিং মাগুর কে বলা যায় না আঙি দিস কেন
ছুরি কে বলা যায় না কাটিস না
আগুন কে বলা যায় না জ্বালাস না
কালো কে বলা যায় না
বহুত হয়েছে বাপ এবার সাদা হ!

যুদ্ধ শেষ হলে বাড়ি ফেরা যায় না
যুদ্ধ শেষ হলে শুধু আরেকটি যুদ্ধ শুরু হয়....

উম্মে সালমা
২/১১/২০২৪

Poems

সার্ভাইভারস গিল্ট ‘২৪

খুব বেশী মেঘ জমে
খুব বেশী কালো
আমি জানি তুমি নেই
একটুও ভালো

আমি জানি তোমরা নেই
একটুও ভালো
বুলেটে বিসর্জন দিয়ে
দু চোখের আলো

বুলেটে বিসর্জন?
শুধু তাই নয়
সারপ্নেলের এ শরীরে
জীবন সংশয়

শত শত মুখ চোখ হাত পেট
মাথার খুলিতে
ক্ষত বিক্ষত এ শরীরগুলো
এ কেমন গুলিতে

অথবা

পড়ে আছো মরে আছো
এমন কোমায়
সভ্যতা নাশকারী জীবন হরণকারী
ভয়ানক বোমায়


আর ওদিকে...

সারাদিন ওরা থাকে
মতের অমিলে
কথার পাহাড় গড়ে
এ ওকে ছিলে

ভালোর চিন্তা নেই
ভালো আছে বলে
নিজেদের হিস্যা ই চায়
রাজ কৌশলে?

সবসময় তাই (আমি এই ক্ষুদ্রাতিক্ষুদ্র)
অপরাধী হয়ে যাই
বেঁচে থাকার কষ্টে
হারাই হারাই

সবসময় তাই
সব সকাল ভাই
সময়ের কাছে
হেরে হেরে যাই

এমন অস্ত্র কেন মানুষ বানালো
এই প্রশ্নের কাছে খেই ই হারাই
এমন অস্ত্র কেন মানুষ চালায়
উত্তরহীন প্রশ্নে শুধু খুব তড়পাই

উম্মে সালমা
২৮/১০/২০২৪


Poems

ভালোবাসার দিনে অসহনীয় পংক্তি!

তারা বলল, মানুষ? কেন? মানুষ মানেই তো রক্ত, খুনোখুনি, বিপর্যয়
তিনি বললেন, আমি জানি তোমরা জানো না।
তারপর
তাঁর ভালোবাসার মাটির মানুষ হাজির হলো
তাঁরি মহিমায় উদ্ভাসিত হতে হতে
একে একে বলে দিলো কত কত নাম…
সবাই সিজদায়
শুধু সে ছাড়া: জ্বলজ্বলে এক আগুন অহংকারে উর্ধ্বমুখি ।

সেদিনই কি রচিত হয়েছিল ভালোবাসার দিনে অসহনীয় প্রথম পংক্তি?

২৯/১১/২০২৩

English version:

An Ugly Verse on a Day of Love

They exclaimed, human beings? why? 
Human beings mean bloodshed, murder, and anarchy
Zie said, You don't know what I know!
Then
Unfurling Hir aurora around
A lovely terracotta human ambled 
and told all the names of the things abound... 
Everyone bowed low
Except he: an arrogant flame flashing upward.
  
Was that the first time in eternal history 
an ugly verse was pencilled? 

29/11/2023


		
Poems

অনেক কথা বলার ছিল বলছি না

অনেক কথা বলার ছিল বলছি না
একলা দুপুর চোখের জলে গলছি না
ভালোবাসার মিথ্যে কথায় টলছি না
আগুন ভরছে হৃদয় তবু জ্বলছি না।

এই যে আমি এই সময়ে
ভাবতে বসি
চলবো নাকি? থেমে যাবো
হিসাব কষি

কষ্ট লাগে এই সময়ে ছুটতে ভীষণ
কষ্ট লাগে এই জীবনে গড়তে এমন

তার উপর বিশ্ব জুড়ে এমন খেলা
শক্তির আর অন্যায়ের আসরবেলা
সময় সময় এমন করে বুক কাঁপায়
দেয় তুলে নিজের ছবি মন আয়নায়

এইসব নিয়ে…

অনেক কথা বলার ছিল পারছি না
নিজের কাছে নিজে তবু হারছি না
মিথ্যে কথার মরীচিকায় মরছি না
বৃষ্টি হয়ে এক আকাশেই ঝরছি না

এই যে আমি এই সময়ে
অস্হির রুপ
খুঁজতে থাকি এলোমেলো
নিজের স্বরূপ।

উম্মে সালমা , ১৬/১১/২০২৩, টুঅং

Poems

Stopping By Rubbles on a Bombing Evening: A Palestinian Child’s Rereading of Robert Frost

Umme Salma, 4/11/2023, Toowong, Brisbane. Album: A Mother’s Mediterranean Mind Map

Whose rubbles these are I think I know
The house doesn’t exist in these though
He will never see me stopping here
To watch his rubbles, reddish glow.

My cute mum must think it queer
To stop without any safe sky near
Between the rubbles and refugee camp
The darkest evening of the year?

She gives her bracelet bells a shake
To ask if there is some mistake
The only other sound’s the sweep
of horrible shells and deadly flake.

The rubbles are ugly, dark and deep
But, mum, do I have promises to keep?
And steps to go before I sleep?
Only some steps……….before I sleep?

—The end—

(acknowledgement: the photo has been taken from Google).

Poems

A Mother’s Mediterranean MindMap

3.

My daughter loves cat! 

And wanted to visit a Zoo on 
Twenty eighth of October
Two thousand twenty three

Let's go, I said 
And opened my laptop
Riding on the wings of the beautiful Alice 
She reached the open-air prison
On the bank of the Mediterranean

We walked through the alleys and roads 
How come
No horns no tails no nails
No four-feet no fur 
Even no wings...
You'r joking, right, ma? 

She said after a couple of minutes

Colonials and fascists 
make humans animals
then and now,

I sighed. 

====
Umme Salma 28 Oct 2023

translation in Bangla

ভূমধ্যসাগরীয় মনোম্যাপ. 
৩. 
মেয়েটি আমার বিড়াল প্রেমী! 

সে বায়না ধরলো চিড়িয়াখানায় যাবে 
দুহাজার তেইশের আঠাশ তারিখে 

আচ্ছা চল বলে

আমি ল্যাপটপ খুললাম
এলিসের পাখায় ভর করে সে চলে গেল 
ভূমধ্যসাগরের তীরে ঘেঁষে গড়ে ওঠা 
একটি উম্মুক্ত জেলখানায় 

আমরা ঘুরলাম ওলি গলি ধংসাবশেষ 
শিং নেই লেজ নেই নখ নেই
চার পা নেই গায়ে লোম নেই 
এমনকি ডানা নেই...
ইউ আর জোকিঙ, রাইট! মা! 

ও বললো মিনিট কয়েক পরে

আমি দীর্ঘশ্বাস ফেললাম,
কলোনীয়াল এবং ফ্যাসিবাদী শক্তির হাতে 
মানুষরা পশু হয়। তখনো এখনো।

উম্মে সালমা ২৮/১০/২০২৩
Poems

A Mother’s Mediterranean MindMap

4.

কারে তুমি খোঁজ?

এই এখানে দাঁড়িয়ে ছিল
আমার মানিক মেজো

এই এখানেই হাতটি তাহার আমার হাতের মাঝে
আটকে ছিল চাইনি আমি বোমা যখন বাজে
হারিয়ে যাক আমার মানিক পাথরকুচির ভাঁজে। 
3 Nov 2023